×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

২০২৬ নভেম্বর ০১ ২০:২৩:৫৯
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতের (গার্মেন্টস শিল্প সেক্টর) শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি নতুন মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী এই নিম্নতম মজুরি বোর্ডের সদস্যবৃন্দকে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

গঠিত এই বোর্ডে বিভিন্ন পক্ষের প্রতিনিধি হিসেবে থাকছেন বিশিষ্টজনেরা। এর মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় অর্পিত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্দেশিত সুনির্দিষ্ট কার্যাবলি সম্পাদনের মাধ্যমেই মূলত গার্মেন্টস শিল্পের জন্য এই মজুরি বোর্ডটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শনিবার সকালেই সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোরালো দাবির প্রেক্ষাপটেই মূলত সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে