×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর

২০২৬ অক্টোবর ২৮ ১৮:৩৭:২৭
বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর

নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি এলাকায় চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, তিন দিনের এই সফর ২৮ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এ এফ এম মাহফুজুর রহমান খাঁন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামে পৌঁছে পুরাতন হাউজ পরিদর্শন এবং একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাঙামাটিতে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

সফরসূচির পরবর্তী ধাপে ২৯ অক্টোবর বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছানোর কথা ছিল রাষ্ট্রপতির। সেখানে রাত কাটিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) কেওক্রাডং পরিদর্শনের পরিকল্পনাও ছিল। তবে পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি ও সাজেকে সড়ক অবরোধের কারণে পুরো সফরসূচি বাতিল করা হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে