×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৮ ১৭:৩৭:১৮
সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯৭ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে