চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানিতে সুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) দেশের তৈরি পোশাক রপ্তানি আয়ে ৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই তিন মাসে মোট ১০ হাজার ৫৭৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ হাজার ৯৭০ দশমিক ৪২ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই খাতে অতিরিক্ত ৬০৮ দশমিক ১৪ মিলিয়ন ডলার আয় যুক্ত হয়েছে। তবে এই অর্জনের বড় অংশজুড়েই রয়েছে মাত্র তিনটি প্রচলিত পণ্য—ট্রাউজার, শর্টস ও স্কার্ট, সোয়েটার এবং টি-শার্ট। এর বিপরীতে উচ্চমূল্যের কিছু পোশাকের রপ্তানি কমে যাওয়ায় মোটের ওপর ওই পণ্যগুলোর হিস্যা সংকুচিত হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আলোচিত সময়ে মৌলিক বা বেসিক পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৮ হাজার ২৫৭ দশমিক ৪২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ হাজার ৬৮৪ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। এতে ৭ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় অতিরিক্ত ৫৭২ দশমিক ৬৯ মিলিয়ন ডলার আয় বেড়েছে। ফলে মোট পোশাক রপ্তানিতে এই শ্রেণির অবদান ৭৭ দশমিক ০৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬ শতাংশে।
মৌলিক পোশাকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে ট্রাউজার, শর্টস ও স্কার্ট থেকে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এই পণ্যগুলো রপ্তানি করে আয় হয়েছে ৩ হাজার ২৮৫ দশমিক ৫৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ৩ হাজার ৮৪ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের তুলনায় ৬ দশমিক ৫২ শতাংশ বেশি। এ খাতে এক বছরে ২০১ দশমিক ১১ মিলিয়ন ডলার আয় বেড়েছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোয়েটার ও কার্ডিগান। এই খাত থেকে রপ্তানি আয় ১ হাজার ৮৭০ দশমিক ১৮ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২ হাজার ৪৮ দশমিক ২৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এখানে ৯ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধির ফলে অতিরিক্ত ১৭৮ দশমিক ১১ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে। একইভাবে টি-শার্ট ও ভেস্ট রপ্তানি থেকে এসেছে ১ হাজার ৫৮১ দশমিক ৮০ মিলিয়ন ডলার, যা আগের বছরের ১ হাজার ৪৭৭ দশমিক ৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৭ দশমিক ০৫ শতাংশ বেশি। এই তিন ক্যাটাগরির পণ্য মিলিয়ে মোট রপ্তানি আয় বেড়েছে ৪৮৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলার, যা সামগ্রিক পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশ। ফলে সার্বিক আয় বৃদ্ধিতে প্রচলিত পণ্যগুলোর আধিপত্যই সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে।
এ ছাড়া আন্ডারওয়্যার, স্লিপওয়্যার ও অন্যান্য অন্তর্বাসজাত পণ্য থেকে ৯৭২ দশমিক ১৬ মিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের বছরের ৯১৪ দশমিক ৭৪ মিলিয়ন ডলারের তুলনায় ৬ দশমিক ২৮ শতাংশ বেশি। মৌলিক ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি ১০ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে শিশুদের পোশাকে। এই খাতে আয় ৩০০ দশমিক ৩৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৩১ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে আনুষঙ্গিক ছোটখাটো পণ্য, গ্লাভস ও হোসিয়ারি রপ্তানি থেকে সামান্য ৩৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার আয় এসেছে, যেখানে প্রবৃদ্ধি ৩ দশমিক ২৩ শতাংশ।
অন্যদিকে সেমি-বেসিক বা আধা-মৌলিক ক্যাটাগরির শার্ট ও ব্লাউজ রপ্তানি থেকে আয় হয়েছে ৮৪১ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। আগের বছরের ৮২৭ দশমিক ০৬ মিলিয়ন ডলারের তুলনায় এই খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৭৭ শতাংশ। এর ফলে মোট রপ্তানিতে এই শ্রেণির অংশ ৮ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল জানান, দেশের পোশাক রপ্তানির অংক বাড়লেও মূল চালিকাশক্তি এখনো সেই প্রচলিত পণ্যগুলোই রয়ে গেছে। মৌলিক পোশাকের হিস্যা বাড়ার পাশাপাশি উন্নত শ্রেণির পণ্যের অংশ কমে যাওয়ায় পণ্য বৈচিত্র্যকরণ এবং উচ্চমূল্যের বাজারে নিজেদের অবস্থান পোক্ত করার চ্যালেঞ্জটি আরও স্পষ্ট রূপ নিয়েছে। দীর্ঘ মেয়াদে দেশের রপ্তানি আয় স্থায়ীভাবে বাড়াতে হলে কেবল প্রচলিত পণ্যের ওপর নির্ভর না করে উচ্চমূল্য সংযোজনকারী পোশাকের উৎপাদন ও বাজার সম্প্রসারণে জোরালো নজর দিতে হবে।
এদিকে উচ্চমূল্য সংযোজনের সম্ভাবনা জাগানো অ্যাডভান্সড বা উন্নত শ্রেণির পোশাক রপ্তানির প্রবৃদ্ধি বেশ ধীরগতির। জুলাই-সেপ্টেম্বর সময়ে এই খাত থেকে ১ হাজার ৪৭৯ দশমিক ৪১ মিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের বছরের ১ হাজার ৪৫৮ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের তুলনায় মাত্র ১ দশমিক ৪২ শতাংশ বেশি। অর্থাৎ এই খাতে অতিরিক্ত আয় এসেছে মাত্র ২০ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। ফলস্বরূপ, মোট পোশাক রপ্তানিতে এই শ্রেণির হিস্যা ১৪ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ৯৮ শতাংশে নেমে গেছে।
উন্নত ক্যাটাগরির পণ্যের মধ্যে জ্যাকেট ও কোটসহ আউটারওয়্যার রপ্তানি করে আয় হয়েছে ৯৯১ দশমিক ৬৯ মিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ। পাশাপাশি টেকনিক্যাল ওয়্যার রপ্তানি ৮ দশমিক ০৭ শতাংশ বেড়ে ২৪৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পোশাকের শ্রেণিতে নেতিবাচক প্রবৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ড্রেস রপ্তানি ১০ দশমিক ৬৬ শতাংশ কমে ১২৪ দশমিক ১৯৬৫ মিলিয়ন ডলারে নেমেছে। এছাড়া স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যার থেকে আয় ১১ দশমিক ২৪ শতাংশ কমে ৮০ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে এবং স্যুট ও এনসেম্বল রপ্তানি ১৪ দশমিক ৪৮ শতাংশ কমে ৩৫ দশমিক ৭৮ মিলিয়ন ডলারে নেমে এসেছে।
মিজান/
পাঠকের মতামত:
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আজিজ পাইপসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শ্যামপুর সুগার মিলস
- সায়হাম কটন মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারকে বহুমুখী করতে ৩,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- উচ্চ খেলাপি ও দুর্বল ব্যাংকে ধাক্কা খাচ্ছে মুদ্রানীতি
- চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানিতে সুসংবাদ
- ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- প্রত্যাশার আলো জ্বালিয়ে হতাশায় ডুবাচ্ছে কমিশন, বাজারের স্থিতিশলতায় যে পদক্ষেপ জরুরি
- সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মীয়-স্বজনেরা
- যে কারণে পিনাকী ভট্টাচার্যের বাবাকে ডেকেছিলেন জিয়াউর রহমান
- ২৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আমান ফিডের ডিভিডেন্ড ঘোষণা
- আমান কটনের ডিভিডেন্ড ঘোষণা
- কয়েক দিনের অনুসন্ধানে মিলল বিরল স্বর্ণখণ্ড
- শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহা—২০২৭ সালের পঞ্জিকা প্রকাশ
- পারিবারিক বিতর্কে নীরব তাশরীফ দিলেন বিশেষ বার্তা
- নারী পাশে থাকলে পুরুষের ব্যথা কমে, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- দেশের বাজারে সোনার দাম কত, জানুন সর্বশেষ দর
- বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হলো
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাওয়ার পথে এলিজা জামান
- শাশা ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল পলিমারের ডিভিডেন্ড ঘোষণা
- আলহাজ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ইভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এমজেএল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ইফাদ অটোসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জিএসপি ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- Price Sensitive Information of Mercantile Bank PLC
- স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা
- ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
- সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন
- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ডিভিডেন্ড ঘোষণা
- আইএসএনের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২৫০ কোটি টাকা তুলতে সিঙ্গারের নতুন পরিকল্পনা
- জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আজিজ পাইপসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শ্যামপুর সুগার মিলস
- সায়হাম কটন মিলসের ডিভিডেন্ড ঘোষণা













