ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলা
নিজস্ব প্রতিবেদক: ভুয়া সরবরাহকারী প্রতিষ্ঠান ও ভুয়া কাগজপত্রের ভেলকিতে ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ১৫ জনের বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জুবলী রোড শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার এই মামলাটি নথিভুক্ত করা হয়।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসেন।
এই মামলায় সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রী ছাড়াও অন্য আসামিরা হলেন—আরামিট সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, এজিএম এ কে এম মারুফ, আরামিট গ্রুপের হিসাব বিভাগের এজিএম ও ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখার কর্মকর্তা মো. মহিউদ্দীন, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ আব্দুল হক, মো. আবদুল কাদের, মুহাম্মদ আবদুল করিম, মো. শহীদুল্লাহ, মুহাম্মদ নিজাম উদ্দীন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসীন আলী এবং রিদওয়ানুল হককেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে আরামিট সিমেন্টের নামে ইসলামী ব্যাংকের বহদ্দারহাট শাখায় একটি চলতি হিসাব খোলা হয়, যা পরবর্তীতে ২০১৭ সালের মে মাসে জুবলী রোড শাখায় স্থানান্তর করা হয়। ওই বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান ৫০০ কোটি টাকা কার্যকরী মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদন করে।
অনুসন্ধানে বেরিয়ে আসে, ঋণের অর্থ ছাড়করণের জন্য আরামিট গ্রুপের হিসাব বিভাগের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ‘ক্লাসিক ট্রেডিং’ নামের একটি কাগুজে সরবরাহকারী প্রতিষ্ঠান দেখানো হয়। প্রতিষ্ঠানটির নামে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হলেও বাস্তবে নির্ধারিত ঠিকানায় কোনো কার্যালয় বা গুদাম বা ব্যবসার অস্তিত্বই খুঁজে পায়নি দুদক।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ক্লিংকার, জিপসাম, চুনাপাথর ও স্ল্যাগসহ বিভিন্ন কাঁচামাল সরবরাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুয়া চালান ও কাগজপত্র জমা দেওয়া হয়। বাস্তবে কোনো পণ্য সরবরাহ না করেই ২৭টি বাই-মুরাবাহা ডিলের বিপরীতে পে-অর্ডার ইস্যু করা হয়। এসব পে-অর্ডারের অর্থ প্রথমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্টেশন রোড শাখায় ক্লাসিক ট্রেডিংয়ের হিসাবে জমা করা হয়। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ঘুরিয়ে সেই অর্থের একটি অংশ পুনরায় আরামিট সিমেন্টের হিসাবে স্থানান্তর করা হয়।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ডিলের মাধ্যমে মোট ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। জালিয়াতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ‘ভিশন ট্রেডিং’ নামের আরেকটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ইউসিবির চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই মামলায় মোট ৯২ জন সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারিক কার্যক্রম চলছে।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারকে বহুমুখী করতে ৩,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- উচ্চ খেলাপি ও দুর্বল ব্যাংকে ধাক্কা খাচ্ছে মুদ্রানীতি
- চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানিতে সুসংবাদ
- ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- প্রত্যাশার আলো জ্বালিয়ে হতাশায় ডুবাচ্ছে কমিশন, বাজারের স্থিতিশলতায় যে পদক্ষেপ জরুরি
- সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মীয়-স্বজনেরা
- যে কারণে পিনাকী ভট্টাচার্যের বাবাকে ডেকেছিলেন জিয়াউর রহমান
- ২৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আমান ফিডের ডিভিডেন্ড ঘোষণা
- আমান কটনের ডিভিডেন্ড ঘোষণা
- কয়েক দিনের অনুসন্ধানে মিলল বিরল স্বর্ণখণ্ড
- শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহা—২০২৭ সালের পঞ্জিকা প্রকাশ
- পারিবারিক বিতর্কে নীরব তাশরীফ দিলেন বিশেষ বার্তা
- নারী পাশে থাকলে পুরুষের ব্যথা কমে, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- দেশের বাজারে সোনার দাম কত, জানুন সর্বশেষ দর
- বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হলো
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাওয়ার পথে এলিজা জামান
- শাশা ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল পলিমারের ডিভিডেন্ড ঘোষণা
- আলহাজ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ইভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- এমজেএল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ইফাদ অটোসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জিএসপি ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- Price Sensitive Information of Mercantile Bank PLC
- স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা
- ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
- সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন
- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ডিভিডেন্ড ঘোষণা
- আইএসএনের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২৫০ কোটি টাকা তুলতে সিঙ্গারের নতুন পরিকল্পনা
- জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যামপুর সুগারের ডিভিডেন্ড ঘোষণা
- শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও দুই স্ত্রীকে গ্রামছাড়া
- শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
- বিতর্কের মধ্যে নতুন অভিযোগ, এবার মুখ খুললেন তাশরীফের মা
- আনোয়ার গালভানাইজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারকে বহুমুখী করতে ৩,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- উচ্চ খেলাপি ও দুর্বল ব্যাংকে ধাক্কা খাচ্ছে মুদ্রানীতি
- চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানিতে সুসংবাদ
- ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার












