×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আজিজ পাইপসের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৮ ১৭:০৬:২২
আজিজ পাইপসের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছর লোকসান ছিল ৭৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৬৬ পয়সা। আগের বছর ছিল মাইনাস ২৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৫২ টাকা ১৮ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এটি ছিল মাইনাস ৫১ টাকা ১১ পয়সা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে