×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ অক্টোবর ২৬ ১৪:৫৪:৩৩
২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক। আজ কোম্পানিটির ১৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকার।

১৫ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, মতিন স্পিনিং মিলস, ওরিয়ন ফার্মা, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং মালেক স্পিনিং মিলস।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে