×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু

২০২৬ অক্টোবর ২৬ ১০:২৭:১৩
‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক সমর্থকের গালে চুমু দেওয়ার ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রাজধানীর চকবাজার ও বংশাল এলাকায় দলের গণসংযোগ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৫ অক্টোবর) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচির একপর্যায়ে পাটওয়ারীর কাছে এসে এক ব্যক্তি তাঁর গালে চুমু দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, ইসহাক সরকার, এস এম শাহরিয়ার ও তারেক আদেলসহ এনসিপির অন্য নেতাকর্মীরা।

আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এ গণসংযোগের আয়োজন করা হয়। কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা এবং আসন্ন গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনাকে ঘিরে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগও সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘চুমুকাণ্ড’ নামে আলোচিত হয়।

এ ঘটনার পর গণসংযোগ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক সমর্থকের চুমু দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে