ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চৌহাট্টা শাখা থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে তা সুদসহ শোধ করে পুরোপুরি ছাড়পত্র পেয়েছিলেন সুনামগঞ্জের ব্যবসায়ী মো. এমদাদুল হক। কিন্তু ঋণের নথিতে করা সই করা একটি ফাঁকা ফরমই পরবর্তীতে তার জীবনের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করে। তার অভিযোগ, ঋণের বুকলেট থেকে স্বাক্ষরযুক্ত ফরমের পাতা ছিঁড়ে জালিয়াতি করে তা সিলেটের এক ব্যবসায়ীর ১ কোটি ২০ লাখ টাকার খেলাপি ঋণের গ্যারান্টর বা জামিনদার হিসেবে যুক্ত করা হয়েছে।
এই চরম প্রতারণার ঘটনায় ইবিএল-এর সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের মোট ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এই ব্যবসায়ী।
আদালতে পেশ করা ঋণের কাগজপত্র, ব্যাংকের দেওয়া ছাড়পত্র, আইনি নোটিশ এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া বিভিন্ন নথি অনুযায়ী, গ্যারান্টি ফরমটিতে বেশ কিছু অস্বাভাবিক ও গুরুতর অমিলের প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকে দাখিলকৃত তথ্য সূত্র মতে, ২০২২ সালের ১৩ অক্টোবর ইবিএল-এর চৌহাট্টা শাখায় ৩৫ লাখ টাকার ঋণের জন্য আবেদন জানান এমদাদুল হক। উক্ত শাখার তৎসংলগ্ন রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ ফয়জুল ইসলাম তার এই ঋণ অনুমোদনের সকল কাজ সম্পাদন করেন।
পরবর্তীতে ওই বছরের ২৭ নভেম্বর ব্যাংকে উপস্থিত হয়ে ঋণের মঞ্জুরিপত্রের নানা পাতায় সই করেন এমদাদুল। এর মধ্যে ‘লেটার অব গ্যারান্টি’ লেখা ৩৯ নম্বর পাতার নির্ধারিত জায়গায় তিনি স্বাক্ষর করলেও কয়েকটি ঘর খালি রেখে দেওয়া হয়। পরবর্তীতে সেগুলো পূরণ করা হবে বলে ব্যাংক কর্মকর্তা তাকে আশ্বস্ত করেছিলেন।
এমদাদুল জানান, ঋণের দলিলের ফটোকপি এবং আগাম সই করা চারটি চেক তিনি ফেরত চাইলেও ব্যাংক কর্মকর্তা তা ফেরত দিতে নানা অযুহাত দেখান। তবে তিনি নিয়মিত কিস্তি দিয়ে নির্ধারিত সময়ের আগেই সমস্ত টাকা শোধ করে দেন। এরপর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ব্যাংক তাকে ঋণ পরিশোধের ছাড়পত্র ও হিসাব বিবরণীও প্রদান করে।
কিন্তু এর প্রায় দুই মাস পর, ২১ নভেম্বর চৌহাট্টা শাখা ব্যবস্থাপক পরিচয় দিয়ে দিপংকর দাস পলাশ তাকে ফোন করে জানান, বিয়ানীবাজারের ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ হোসেনের ১ কোটি ২০ লাখ টাকার ঋণের জামিনদার হিসেবে তার নাম রয়েছে। ফরহাদ ঋণখেলাপি হওয়ায় এই সমুদয় অর্থ এমদাদুলকেই পরিশোধ করতে হবে।
ব্যাংক কর্মকর্তার এমন দাবিতে স্তম্ভিত হয়ে যান এমদাদুল। তিনি জানান, ফরহাদ নামে কাউকে তিনি চেনেনই না, সুতরাং তার জামিনদার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপর সিলেটের অর্থঋণ আদালতে দায়ের করা অর্থঋণ মামলা (নং ১১৪/২০২৪)-এর নথি সংগ্রহ করে তিনি দেখতে পান, ফরহাদের ঋণের ৩ নম্বর গ্যারান্টর বা জামিনদার হিসেবে তার নাম যুক্ত রয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, তার আগের ঋণের মঞ্জুরিপত্রের বুকলেট থেকে ৩৯ নম্বর পাতাটি ছিঁড়ে নিয়ে পিন মেরে ফরহাদের ঋণের দলিলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপর ওই খালি ঘরগুলোতে জালিয়াতি করে ব্যাংকের শাখা, প্রতিষ্ঠানের নাম, ঋণের পরিমাণ ও তারিখ বসিয়ে তাকে জামিনদার সাজানো হয়েছে।
আদালতে জমা দেওয়া নথিপত্র বিশ্লেষণ করে গ্যারান্টি ফরমের স্ট্যাম্পের স্থান, সিলের ধরন, ছবি ও লেখার মধ্যে নানা ধরনের অমিল দেখা গেছে। যেখানে মূল ঋণগ্রহীতা ফরহাদ ও তার স্ত্রীর গ্যারান্টি ফরমে ব্যবহৃত স্ট্যাম্প ও সিলের ধরনের সাথে এমদাদুলের নামে তৈরি করা ফরমের কোনো মিল নেই। এমনকি ফরহাদের ঋণের আবেদনে ছবি না থাকলেও আদালতে দাখিল করা ফরমে এমদাদুলের ছবি সাঁটানো রয়েছে।
ঋণের অঙ্ক কথায় লেখার ক্ষেত্রেও বড় ধরণের গড়মিল চোখে পড়ে। মূল ঋণের নথিতে ১ কোটি ২০ লাখ টাকা যেভাবে কথায় লেখা হয়েছে, এমদাদুলের ফরমে তা সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া ফরমে তারিখ দেওয়া হয়েছে ২৭ ডিসেম্বর ২০১৮, অথচ এমদাদুল স্পষ্ট জানান, ২০২২ সালের ১৩ অক্টোবরের আগে তিনি কখনো ওই ব্যাংকে পা-ই রাখেননি।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় পুরো বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন এমদাদুল। এর পর ১৪ মে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইপিসি) অগ্রগতি জানতে গেলে তিনি দেখতে পান, ইবিএল কর্তৃপক্ষ আরেকটি নতুন ‘লেটার অব গ্যারান্টি’ দাখিল করেছে। সেখানে ব্যাংকের জমা দেওয়া নথিতে আদালতের নথির মতো ছবি ছিল না, তবে ঋণের পরিমাণ সঠিকভাবে লেখা ছিল।
চলতি বছরের ২৭ জুলাই আদালতে জেরার মুখে ইবিএল-এর সিনিয়র অফিসার বিপ্রেশ দাশ স্বীকার করেন যে, উক্ত ঋণের মূল গ্যারান্টর ছিলেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। পরবর্তীতে দেলোয়ার অব্যাহতির আবেদন জানালেও সেই আবেদন বা মঞ্জুরিপত্র আদালতে দাখিল করা হয়নি।
তিনি আরও জানান, ফরহাদ হোসেন ও তার স্ত্রী জাহানারা খানমের গ্যারান্টি ফরমে থাকা ব্যাংকের যাচাইকারী কর্মকর্তার সই তিনি চিনতে পারেননি। তবে এমদাদুল হকের ফরমে থাকা সইটি ফাইজুল ইসলামের বলে নিশ্চিত করেন। তিনটি ফরমেই ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখ লেখা ছিল। ফরহাদ ও তার স্ত্রীর ফরমে ১ কোটি ২০ লাখ টাকা লেখা হলেও এমদাদুলের ফরমে ইংরেজিতে 'এক কোটি বিশ হাজার' লেখা ছিল, যা কেবল টাইপিং বা করণিক ভুল বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ
- টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
- সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সরকার, শেখ হাসিনা ও পুলিশ—এক ব্রিফিংয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
- ভুল করে অন্যের নামে জমি রেকর্ড? সংশোধনের জন্য লাগবে যেসব কাগজ
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, বদলে যাচ্ছে যে হিসাব
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রোরেলের সব স্টেশনে বসছে নতুন সিস্টেম
- ঘড়ি ছাড়াই জীবনযাপনের দাবি, পরে জানা গেল ভিন্ন এক গল্প
- মক্কা-জেদ্দাসহ চার শহরে সতর্কতা জারি
- শিক্ষক-শিক্ষার্থীর আচরণ নিয়ে আজহারির স্পষ্ট বার্তা
- দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল
- ২৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শমরিতা হাসপাতালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- স্টারলিংক দিয়ে মানুষ হত্যার অভিযোগ!
- বিনা মূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ৫টি বৈধ উপায়
- রিটার্ন জমার সময়সীমা ও জরিমানা নিয়ে করদাতাদের যা জানা দরকার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!











