×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৫ ১৩:৩২:৪১
ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এর ফলে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে ৬ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।

ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের ৯২.৪০৭ শতাংশ শেয়ারের মালিক ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সহযোগী প্রতিষ্ঠানটিতে ইউনাইটেড পাওয়ারের শেয়ারসংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৯০১টি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে