×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

২০২৬ অক্টোবর ২৪ ১৯:৩৭:৪২
বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক সিভিল জজের বাড়িতে অনশনে বসেছেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামে এক স্কুলশিক্ষিকা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তার অনশন অব্যাহত রয়েছে।

অনশনরত আনিকা তাবাসসুম প্রাপ্তি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে রংপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ইউনুস আলী বগুড়া জজ কোর্টের একজন সিভিল জজ। তিনি ওই এলাকার জয়নাল আবেদিনের চতুর্থ ছেলে।

আনিকা তাবাসসুমের দাবি, ইউনুস আলীর সঙ্গে তার দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সিভিল জজ হিসেবে নিয়োগ পান। এর প্রায় এক বছর পর এনটিআরসিএর মাধ্যমে আনিকাও একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান।

শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ইউনুস আলীকে বিয়ের কথা বলে আসছিলেন। তবে নানা অজুহাতে তিনি বিয়ের বিষয়টি পিছিয়ে দিচ্ছিলেন। সম্প্রতি ইউনুস আলী তাকে না জানিয়ে অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে খবর পান তিনি। এরপর শুক্রবার দুপুরে বিচারকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

শিক্ষিকার বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, অভিযোগের বিষয়ে সিভিল জজ ইউনুস আলীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে শিক্ষিকার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিচারকের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে