শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একের পর এক পোশাক ও বস্ত্র (টেক্সটাইল) খাতের কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কোম্পানিগুলোর আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদনের সময়কার প্রক্রিয়ার স্বচ্ছতা ও তদারকি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ১৬টি টেক্সটাইল কোম্পানি শেয়ারবাজার থেকে তালিকাভুক্তির মাধ্যমে ২,২০১ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল। কিন্তু পরবর্তীতে তার মধ্যে ১০টি নিবন্ধিত কোম্পানির উৎপাদনই পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
খাত সংশ্লিষ্টদের অভিযোগ, তালিকাভুক্তির অনুমোদনের আবেদন করার সময় অনেক টেক্সটাইল কোম্পানিই তাদের প্রকৃত আর্থিক অবস্থার তথ্য গোপন বা মিথ্যা চিত্র উপস্থাপন করেছিল। ফলে মূল আর্থিক সক্ষমতায় গলদ থাকা সত্ত্বেও বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পায় কোম্পানিগুলো।
ডিএসইর গত ১২ অক্টোবরের (২০২৬) হিসাব অনুযায়ী, শেয়ারবাজারে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া মোট ৩৭টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ১৪টিই টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান। বর্তমানে বাজারে তালিকাভুক্ত মোট ৫৮টি টেক্সটাইল কোম্পানির মধ্যে ১৪টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে এবং আরও ২৮টি কোম্পানি আর্থিক চরম সংকট ও অনিয়মের কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত অবস্থায় রয়েছে।
সাধারণত পর পর দুই বছর ডিভিডেন্ড প্রদানে ব্যর্থতা, নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, টানা ছয় মাসের বেশি সময় ধরে কারখানা বন্ধ রাখা কিংবা পরিশোধিত মূলধনের চেয়ে সঞ্চিত লোকসান বেশি হয়ে গেলে যেকোনো কোম্পানিকে ঝুঁকিপূর্ণ বা ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
বাজার বিশ্লেষকরা অভিযোগ করছেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে তালিকাভুক্ত হওয়া অধিকাংশ টেক্সটাইল কোম্পানিই বাজারে আসার সময় কাল্পনিক মুনাফা ও মিথ্যা আর্থিক বিবরণী দেখিয়েছিল। এমনকি কোনো কোনো কোম্পানির বাস্তবে কোনো স্থায়ী কারখানাই ছিল না বলে তিনি গুরুতর অভিযোগ তোলেন।
তারা আরও জানান, বর্তমানে তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানিগুলো তীব্র চলতি মূলধন সংকটে ভুগছে, যা তাদের ব্যবসায়িক অবস্থাকে আরও সংকটময় করে তুলছে। সরকার বন্ধ ও নিষ্ক্রিয় কারখানার পুনর্বাসনে বিশেষ তহবিলের ঘোষণা দিলেও ব্যাংকগুলোর কঠোর শর্ত ও অনীহার কারণে বেশিরভাগ উদ্যোক্তাই সেই ঋণ সুবিধা পেতে ব্যর্থ হচ্ছেন।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মূলত শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেওয়ার উদ্দেশ্যে অনেক দুর্বল টেক্সটাইল কোম্পানি বাজারে এসেছিল। তৎকালীন নিয়ন্ত্রক সংস্থা ও কর্তৃপক্ষ কোনো প্রকার কঠোর বা সঠিক যাচাই-বাছাই ছাড়াই সেগুলোকে অনৈতিকভাবে অনুমোদন দিয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মইনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, বিগত সরকারের মেয়াদে ডিএসইর তীব্র আপত্তি ও দুর্বল আর্থিক বিবরণীর সতর্কবার্তা থাকা সত্ত্বেও তৎকালীন নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিগুলোকে তালিকাভুক্তির অনুমতি দিয়েছিল। অনিয়ম করে আসা এসব কোম্পানির ধারাবাহিক বাজে পারফরম্যান্স সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ভেঙে দিয়েছে এবং গোটা শেয়ারবাজারকে মারাত্মকভাবে দুর্বল করেছে। তবে বর্তমানে আইপিও অনুমোদন ও তালিকাভুক্তি নিয়মে বেশ কিছু সংস্কার এবং তদারকি বৃদ্ধি করায় আগামীতে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, একের পর এক টেক্সটাইল কারখানা বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) এক কর্মকর্তা বলেন, কাঁচামালের আকাশচুম্বী দাম, ব্যাকওয়ার্ড লিংকেজ যন্ত্রাংশের উচ্চ মূল্য, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং সার্বিক অর্থনৈতিক মন্দার কারণেই অধিকাংশ কোম্পানি উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা








.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
