‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের পক্ষে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তুলনায় শাস্তি বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় নিজের প্রসঙ্গ টেনে শিশুদের চুমু দেওয়ার কথা উল্লেখ করে একটি মন্তব্যও করেন তাশরীফ, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মাদরাসা ভাঙচুরের সমালোচনা করে তাশরীফ বলেন, ‘মাদরাসা ভাঙচুর করবে কেন? তার বাপের প্রতিষ্ঠান নাকি এটা?’ তাঁর দাবি, অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীকে চুমু দেননি; বরং ভালো ফল করলে চুমু দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
বক্তব্যের একপর্যায়ে নিজের প্রসঙ্গ টেনে ক্বারী তাশরীফ বলেন, ‘এখন আমি যদি এই কথা বলি যে আমাদের অনেক বাচ্চাদেরকে আমি চুমা দিছি, তাইলে আমারে মারার সাহস আছে?’
তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দুটি ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপের মাধ্যমে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাশরীফ বলেন, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষক ধর্ষণ করেছেন বা এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা যেত। তবে তাঁর বক্তব্যে অভিযোগের গুরুত্ব ও অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘যতটুকু অপরাধ, শাস্তি ততটুকু হতে পারে।’ শিক্ষকের পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি দাবি করেন, তিনি কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলতে চান না।
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন। শাহজালাল রুমির উদ্দেশে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়ে নিজের বক্তব্য ব্যাখ্যা করার কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনের বিরুদ্ধে। গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। শিশুর নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দায়িত্ব এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচারের বিষয়গুলোও আলোচনায় আসে।
শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগের ক্ষেত্রে ঘটনার প্রকৃত সত্য নির্ধারণে নিরপেক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিশুর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত













