×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যাঁরা

২০২৬ অক্টোবর ২৩ ১৫:০৫:০৪
এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটিতে ছয় নারীকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন ও এ.কে. ফ্লোরা। তাঁদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বে ছয় নারী যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেলেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, প্রীতম দাশ, ইসহাক সরকার ও তারেক এ আদেল।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদকে আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বে, এস.এম. সাইফ মুস্তাফিজকে কোষাধ্যক্ষ হিসেবে এবং মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।

এ ছাড়া আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক করা হয়েছে সাদিয়া ফারজানা দিনাকে। সহ-দপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক করা হয়েছে ফয়সাল মাহমুদ শান্তকে এবং সহ-শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।

কমিটি পুনর্গঠনের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব এবং বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে