×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত

২০২৬ অক্টোবর ১৯ ২০:১৫:৫০
ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এবং প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত আরও তিনটি প্রধান বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কাছে এ সংক্রান্ত পৃথক পৃথক চিঠি পাঠিয়ে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পৃথক চিঠিতে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি থাকা মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সম্মতির কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট পর্ষদগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আর্থিক খাতে সংস্কারের প্রক্রিয়ায় এটি সরকারের কোনো প্রথম পদক্ষেপ নয়। এর আগে গত সেপ্টেম্বরেও অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ একইভাবে বাতিল করেছিল সরকার। আজকের এই নতুন সিদ্ধান্তসহ সব মিলিয়ে মোট ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে থাকা এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

ব্যবস্থাপনা পরিচালকদের পাশাপাশি ব্যাংকগুলোর উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী পর্ষদেও বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের মোট ১০ জন পরিচালককে অপসারণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে, অপসারণ করা এসব পরিচালকদের অনেকেই অন্তর্বর্তী সরকারের মেয়াদে তিন বছরের জন্য ব্যাংকগুলোতে পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে