×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক

২০২৬ অক্টোবর ১৯ ০৯:৫৭:০৬
পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”

পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উচ্ছ্বাস প্রকাশের প্রসঙ্গও তুলে ধরেন ইশরাক। এ বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাতে অংশ নেবেন বলে তিনি আশা করেন।

ইশরাক হোসেন আরও জানান, পদত্যাগের পর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি। মাদক নির্মূলের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করার কথা জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টায় সাংবাদিকদের সামনে দেওয়া ঘোষণায় পদত্যাগের বিষয়ে তাঁর চূড়ান্ত অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরার কথা রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে