×
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন

২০২৬ অক্টোবর ১৬ ১৫:৪০:২৬
সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সূত্রে বিষয়টি জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন ব্রাহ্মণপাড়া থানার কয়েকজন পুলিশ সদস্য। এ সময় আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত মারমা ওই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন বলে জানা গেছে।

পরে আটক কনস্টেবলকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান আহমেদকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়। পরে আটক দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে