বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের বিনিয়োগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি ও ক্লিয়ারিং হাউসের পরিচালকেরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। তবে এ জন্য তাঁদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য প্রতি তিন মাস অন্তর কমিশনে জমা দিতে হবে।
গত ১২ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। এর মাধ্যমে গত ১ সেপ্টেম্বর জারি করা আগের আদেশ সংশোধন করে বিনিয়োগে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা থেকে ‘পরিচালক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুসারে, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) পরিচালকদের শেয়ারবাজারে তাঁদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিবরণ প্রতি প্রান্তিক শেষে ১০ দিনের মধ্যে বিএসইসিতে জমা দিতে হবে।
তবে স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে বিনিয়োগের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের ফলে বাজারের বাস্তবতার সঙ্গে সুশাসনসংক্রান্ত বিধিবিধানের সমন্বয় ঘটতে পারে। পাশাপাশি অভিজ্ঞ ব্যবসায়ী ও পেশাজীবীদের শেয়ারবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
স্টক এক্সচেঞ্জ ও বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে সাধারণত ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক)ধারী, করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা থাকেন। তাঁদের বিনিয়োগের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলে অভিজ্ঞ পেশাজীবীদের এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার আগ্রহ কমতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাঁদের মতে, সরাসরি নিষেধাজ্ঞার পরিবর্তে বাধ্যতামূলক ত্রৈমাসিক তথ্য প্রকাশের ব্যবস্থা চালু হওয়ায় পরিচালকদের বিনিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা বাড়তে পারে। একই সঙ্গে তাঁদের বিনিয়োগ পর্যবেক্ষণের মাধ্যমে নিয়মের পরিপালন নিশ্চিত করার সুযোগ পাবে বিএসইসি।
তবে নতুন ব্যবস্থায় নিয়ন্ত্রক সংস্থার নজরদারির দায়িত্বও বাড়বে। পরিচালকদের নিজেদের দেওয়া তথ্যের যথার্থতা যাচাই এবং বিনিয়োগসংক্রান্ত লেনদেন নিরীক্ষা করে নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে কমিশনকে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এক নির্বাহী কর্মকর্তা বলেন, পরিচালকেরা প্রকাশের আগে মূল্যসংবেদনশীল তথ্যের ভিত্তিতে লেনদেন করলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। এতে ত্রৈমাসিক তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বাজারে ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা











