×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ১৫ ১৬:৪৬:০৩
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন ওরফে কালুর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রবিউলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১-এর সিপিসি-৩-এর একটি দল।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চরমণ্ডলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল হোসেন ওরফে কালু সুধারাম থানার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধন্যপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় বাদীর বাড়ির রান্নাঘরে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রবিউল ওই ঘটনা ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চরমণ্ডলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল হোসেন ওরফে কালু সুধারাম থানার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধন্যপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় বাদীর বাড়ির রান্নাঘরে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রবিউল ওই ঘটনা ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে