শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী শনিবার (১৭ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসও ওই দিন খোলা থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে।
এদিকে, দুর্গাপূজার ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। পূর্বনির্ধারিত ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
ফলে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে এ ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন ব্যাংকের পাশাপাশি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও খোলা থাকবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ













