তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
নিজস্ব প্রতিবেদক: পেশাগত অনাচার ও অফিশিয়াল গোপনীয়তা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মো. ইব্রাহিম আলীর এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিত করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর শৃঙ্খলাভঙ্গের কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইব্রাহিম আলীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে এবং একই সঙ্গে এই প্রশাসনিক শাস্তি আরোপ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৬ সালের ৪ মার্চ। নভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর পরিচালনা পর্ষদ নিয়ে একটি অভিযোগের তদন্ত চলা সত্ত্বেও, ইব্রাহিম আলী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত একটি অনুমোদনহীন চিঠি জারি করেন।
বিএসইসির তদন্তে দেখা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন ছাড়াই তিনি চিঠিটি ইস্যু করেছিলেন। কেবল তা-ই নয়, ওই দিন বিকেলেই তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের কাছে অফিস প্রাঙ্গণের বাইরে নভানা ফার্মাসিউটিক্যালসের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আমিনুল হক ভূঁইয়ার সাথে গোপনে দেখা করেন। সেখানে তিনি অফিশিয়াল প্রোটোকল ও গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করে অননুমোদিত চিঠিটি হস্তান্তর করেন এবং ওই কর্মকর্তাকে সেটির ছবি তোলার সুযোগ দেন।
ঘটনার পরদিন বিএসইসি কর্তৃপক্ষ তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি শুরুতে বিষয়টি অস্বীকার করেন এবং মিথ্যা তথ্য দেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব গুরুতর নিয়মভঙ্গের কারণে ২০২৬ সালের ১ এপ্রিল ইব্রাহিম আলীকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত শুরু করে বিএসইসি। বিএসইসির চিফ অ্যাকাউন্ট্যান্ট কামরুল আনাম খানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে জানায়, ইব্রাহিম আলীর এই আচরণ 'বিএসইসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১' এবং 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮'-এর অধীনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য।
তাঁর এই অপরাধের শাস্তি হিসেবে চাকরিচ্যুত করাসহ বড় ধরনের দণ্ড দেওয়ার সুযোগ থাকলেও, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তাঁর প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখায় নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসি জানায়, অভিযুক্ত কর্মকর্তার লিখিত অপরাধ স্বীকার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের ভুল না করার প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে তাঁর বড় ধরনের শাস্তি মওকুফ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর এক বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে এবং তাঁর সাময়িক বরখাস্তের সময়কালকে পূর্ণ বেতন ও ভাতাসহ সক্রিয় কর্মকাল হিসেবে গণ্য করা হবে।
তবে নতুন ব্যবস্থায় নিয়ন্ত্রক সংস্থার নজরদারির দায়িত্বও বাড়বে। পরিচালকদের নিজেদের দেওয়া তথ্যের যথার্থতা যাচাই এবং বিনিয়োগসংক্রান্ত লেনদেন নিরীক্ষা করে নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে কমিশনকে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এক নির্বাহী কর্মকর্তা বলেন, পরিচালকেরা প্রকাশের আগে মূল্যসংবেদনশীল তথ্যের ভিত্তিতে লেনদেন করলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। এতে ত্রৈমাসিক তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বাজারে ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ






.jpg&w=50&h=35)



