×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ অক্টোবর ১৫ ১৪:৪৭:৪২
১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইংয়ের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১১.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ, দাঁড়িয়েছে ২৯ টাকা ১০ পয়সায়।

আর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেক ইন্ডাস্ট্রিজ ৯.৬৯ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৯.৬৪ শতাংশ, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস ৯.৪৫ শতাংশ, গোল্ডেন সন ৯.০০ শতাংশ, প্যাসিফিক ডেনিমস্‌ ৮.১৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮.১১ শতাংশ ও নুরানী ডাইং এন্ড সোয়েটার ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে