×
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

২০২৬ অক্টোবর ১৪ ১১:৪৩:২৫
৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসির উদ্যোক্তা শামসুদ্দোহা চৌধুরী তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, কোম্পানিটির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী ওই শেয়ারগুলো কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, শামসুদ্দোহা চৌধুরী তার হাতে থাকা গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের মোট ৭ লাখ ৬৮ হাজার ১০৬টি শেয়ার বিক্রি করতে চান। ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে এসব শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে, কোম্পানির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী একই সংখ্যক অর্থাৎ ৭ লাখ ৬৮ হাজার ১০৬টি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনিও ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে শেয়ারগুলো কেনার ঘোষণা দিয়েছেন।

ডিএসইর মাধ্যমে আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে এ লেনদেন সম্পন্ন করার কথা রয়েছে। লেনদেনটি সম্পন্ন হলে কোম্পানিটির দুই উদ্যোক্তার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারের মালিকানা হস্তান্তর হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে