×
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

২০২৬ অক্টোবর ১৪ ১১:১৮:৪৮
পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামরিতা হসপিটাল লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (কিউ১) অনিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়। পায়োনিয়ার ইনস্যুরেন্স পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টা ৩০ মিনিটে। মিডাস ফাইন্যান্সিং পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়। এই তিন কোম্পানির সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (কিউ৩) অনিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৬(১) ও ১৯(১) ধারা অনুযায়ী কোম্পানিগুলো এই তথ্য জানিয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে