×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়

২০২৬ অক্টোবর ১৩ ২০:৫৫:৩৩
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগমাধ্যম বার্তা রাজনৈতিক অঙ্গনসহ ভার্চুয়াল দুনিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক কৌতূহল ও নানা মেরুকরণের সৃষ্টি হয়েছে।

নিজের ওই পোস্টে জামায়াত আমির অত্যন্ত রহস্যজনক ভঙ্গিতে লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’

সংক্ষিপ্ত এই বার্তার পেছনে সুনির্দিষ্ট কী প্রেক্ষাপট রয়েছে কিংবা রাজনৈতিক অঙ্গনের কার বা কাদের নিশানা করে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন, সে বিষয়ে পরিষ্কার করে কোনো ব্যাখ্যা বা ইঙ্গিত দেননি তিনি। হঠাৎ করে বিরোধীদলীয় নেতার এমন মন্তব্য নিয়ে কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মনে।

অনেকের মতে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার অভ্যন্তরীণ টানাপোড়েন কিংবা সাম্প্রতিক কোনো গোপনীয় রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে ইঙ্গিত করেই হয়তো তিনি এই প্রবাদসম বার্তাটি দিয়েছেন। তবে কোনো সুস্পষ্ট স্পষ্টীকরণ না থাকায় পোস্টটিকে ঘিরে নানা রকম জল্পনা-কল্পনা ও সমীকরণ মেলানোর চেষ্টা চলছে সর্বত্র।

এর আগে জুলাইযোদ্ধা আয়াসসহ গ্রেপ্তার হওয়া চারজনের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে আসছিল জামায়াতে ইসলামী। তবে সেই দাবির পর মুহূর্তেই জামায়াত আমিরের এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ পোস্ট জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে