×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ১৩ ০৯:৫৪:০৭
ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা পাবে উদ্যোক্তা পরিচালকরা এর আওতায় থাকবেনা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ১৫ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৯৩ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি, ২০২৭ ডিসেম্বর, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে