×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়

২০২৬ অক্টোবর ০৮ ১৬:৪৪:২০
বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বোর্ডে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রাখা হয়নি। এ খবরের পর বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি দুটির শেয়ারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৩ মিনিটে বেক্সিমকোর শেয়ারের দাম ৯ দশমিক ৭৬ শতাংশ বা ২ টাকা বেড়ে ২২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। একই সময়ে শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দামও ৯ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে ২৩ টাকা ৯০ পয়সায় ওঠে।

এ সময়ে দুই কোম্পানির শেয়ারই দিনের সর্বোচ্চ অনুমোদিত সীমায় পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে লেনদেন স্থগিতের প্রক্রিয়া কার্যকর হয়।

বিএসইসি নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দেওয়ার পরই শেয়ারবাজারে এ উত্থান দেখা দেয়। এর মধ্য দিয়ে সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ থেকেই বাদ পড়লেন। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হয়েছিল। দীর্ঘদিনের পরিচালনাগত অচলাবস্থা নিরসন, বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতার সমাধান এবং কারখানাগুলোতে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যেই বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে