বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচকে দুর্বলতার চিত্র উঠে এসেছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে। কর্মসংস্থান কমে যাওয়া, দারিদ্র্য বৃদ্ধি, বিনিয়োগ ও রপ্তানিতে ধীরগতি, বিদ্যুৎ-জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা এবং রাজস্ব আদায়ে ঘাটতিসহ নানা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদন প্রকাশের পর দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৪ শতাংশে। একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। করোনা মহামারির পর কোনো প্রান্তিকে এটিই সর্বনিম্ন প্রবৃদ্ধি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে বিনিয়োগের সংকোচনকে চিহ্নিত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ০ দশমিক ৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ ০ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ।
শিল্প খাতেও দুর্বলতার চিত্র উঠে এসেছে। গত অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল প্রায় ২ শতাংশ। তবে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প উৎপাদন ০ দশমিক ৩ শতাংশ কমেছে। করোনা মহামারির পর কোনো প্রান্তিকে শিল্প খাতে এমন সংকোচন প্রথমবারের মতো দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট শিল্প উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক কারখানা তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন করেছে। কোথাও কর্মঘণ্টা কমানো হয়েছে, আবার কোথাও উৎপাদন বন্ধ রাখা বা কর্মী ছাঁটাইয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
গ্যাসের ক্ষেত্রেও আমদানিনির্ভরতা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট গ্যাসের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে। কয়েকটি বড় গ্যাসক্ষেত্র ও মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ওপর বেশি নির্ভরতার কারণে কোনো একটি স্থাপনায় সমস্যা দেখা দিলে সরবরাহ ব্যবস্থায় তার প্রভাব পড়ছে।
বাড়ছে দারিদ্র্য, কমছে কর্মসংস্থান
অর্থনীতির দুর্বলতার প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়ও। বিশ্বব্যাংকের হিসাবে, দেশে দারিদ্র্যের হার টানা চতুর্থ বছরের মতো বেড়েছে। ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা আনুমানিক ২২ দশমিক ৫ শতাংশে উঠেছে। অর্থাৎ এক বছরে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মূল্যস্ফীতিও এখনো অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশ। পরবর্তী অর্থবছরে তা কমে ৮ দশমিক ৭ শতাংশে দাঁড়ালেও সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমেনি। গত আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ।
ব্যাংক খাতেও বাড়ছে ঝুঁকি
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংক খাতের দুর্বলতাকে অর্থনীতির অন্যতম গুরুতর ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ২০ দশমিক ২ শতাংশ। ২০২৬ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২ শতাংশে।
ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৪৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ব্যাংকগুলোর সামগ্রিক মূলধন ২০২৫ সালের ডিসেম্বরে ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ন্যূনতম নিয়ন্ত্রক হার ১০ শতাংশ থাকার কথা।
বেসরকারি খাতেও ঋণপ্রবাহে বড় ধরনের ধীরগতি দেখা যাচ্ছে। জুনে ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঋণ প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৪ শতাংশ।
কমেছে বিদেশি বিনিয়োগ
উচ্চ সুদের হার ও জ্বালানি সংকটের কারণে বেসরকারি বিনিয়োগ টানা দ্বিতীয় বছরের মতো সংকুচিত হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১৫ শতাংশ কমে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমেছে। নতুন ইকুইটি বিনিয়োগের পরিমাণ কমেছে ৭০ দশমিক ৩ শতাংশ।
রাজস্ব আদায়েও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ২০২৫-২৬ অর্থবছরে দেশের রাজস্ব আদায় ছিল জিডিপির মাত্র ৮ দশমিক ৩ শতাংশ। এর ফলে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এতে সরকারের উন্নয়ন ব্যয় পরিচালনাও কঠিন হয়ে পড়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যবসাবান্ধব নীতির দাবি
বিশ্বব্যাংকের প্রতিবেদন নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের অনেকে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দ্রুত সংস্কার এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন।
এফবিসিসিআইয়ের প্রশাসক ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক মনে করেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনের সামগ্রিক চিত্রের সঙ্গে খুব বেশি দ্বিমত করার সুযোগ নেই। তার মতে, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নীতি-কৌশলের সংস্কার প্রয়োজন।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদও অর্থনৈতিক পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে ব্যবসার খরচ কমানো, প্রশাসনিক সংস্কার এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
অন্যদিকে, আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অবকাঠামো, বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ এবং বন্দর ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
রেমিট্যান্সে এখনো আশার আলো
অর্থনীতির বেশির ভাগ সূচকে দুর্বলতা থাকলেও প্রবাসী আয় বা রেমিট্যান্সকে ইতিবাচক দিক হিসেবে দেখেছে বিশ্বব্যাংক। গত অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে অর্থনীতিবিদদের মতে, শুধু রেমিট্যান্স বাড়লেই অর্থনীতির সামগ্রিক সংকট কাটবে না। এই অর্থের একটি অংশ যাতে উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহৃত হয়, সে বিষয়েও নজর দেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে দুর্বলতার চিত্র উঠে এসেছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, এখন বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক খাতের সংস্কার, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের আস্থা ফেরানোর দিকে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর






.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)



