×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৪:১৭:৫৮
২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ, দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সায়।

আর ৬০ পয়সা বা ৭.২৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৮ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শমরিতা হসপিটাল ৭.০২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৬৭ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৬.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৬.৩৯ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৬.২৫ শতাংশ, ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৬.১০ শতাংশ ও খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৫.২২ শতাংশ দর বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে