ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া ও জুতা খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড । একই সঙ্গে কোম্পানিটি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেল ৫টা ২০ মিনিটে অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আর্থিক বিবরণীসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০% ডিভিডেন্ড ঘোষণা
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। এর মধ্যে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১৫ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। একই সঙ্গে ১৫ শতাংশ স্টক বা বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১৫টি বোনাস শেয়ার দেওয়া হবে।
কোম্পানির তথ্যমতে, বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করা হয়েছে সঞ্চিত অর্থের একটি অংশ পরিশোধিত মূলধনে রূপান্তরের মাধ্যমে কোম্পানির মূলধন পর্যাপ্ততা বাড়ানোর উদ্দেশ্যে।
এ ছাড়া কোম্পানি জানিয়েছে, এই স্টক ডিভিডেন্ড সঞ্চিত মুনাফা থেকে ঘোষণা করা হয়েছে। এটি মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ, কোনো অনির্ধারিত বা অবাস্তবায়িত মুনাফা কিংবা কোম্পানি প্রতিষ্ঠার আগে অর্জিত মুনাফা থেকে ঘোষণা করা হয়নি।
একইভাবে, পরিশোধিত মূলধন কমানো কিংবা এমন কোনো কার্যক্রমের মাধ্যমে স্টক ডিভিডডেন্ড ঘোষণা করা হয়নি, যার ফলে ডিভিডেন্ড বিতরণের পর কোম্পানির সঞ্চিত মুনাফা ঋণাত্মক বা ডেবিট ব্যালান্সে পরিণত হতে পারে।
রেকর্ড ১৫ অক্টোবর
ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার।
২৯ নভেম্বর এজিএম
এপেক্স ফুটওয়্যারের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ২০২৬, রোববার বেলা ১১টায়।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, এজিএম ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী সভাটি আয়োজন করা হবে।
৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ৫০০ কোটি টাকা পর্যন্ত রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে।
কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন
এপেক্স ফুটওয়্যারের Memorandum and Articles of Association বা সংঘস্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে এ সংশোধন কার্যকর করতে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।
আর্থিক সূচকে যা রয়েছে
কোম্পানির প্রকাশিত তুলনামূলক আর্থিক তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পুনঃনির্ধারিত হিসাবে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা। এর আগের অর্থবছর ২০২৪-২৫-এ পুনঃনির্ধারিত EPS ছিল ৬ টাকা ৯০ পয়সা।
২০২৫-২৬ অর্থবছরে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) ঋণাত্মক ৯৬ টাকা ৯৭ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এই সূচক ছিল ৪৫ টাকা ১৯ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে পুনঃনির্ধারিত NAV ছিল ৩৪৯ টাকা ৩৫ পয়সা।
শেয়ারহোল্ডারদের জন্য ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদের অনুরোধ
কোম্পানির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের তাদের বিও (BO) হিসাবের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য, যার মধ্যে রাউটিং নম্বর রয়েছে, হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নোটিশ, বার্ষিক প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় নথির সফট কপি পাওয়ার জন্য ই-মেইল ঠিকানা এবং ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর রেকর্ড ডেটের আগে জমা দিতে বলা হয়েছে।
যেসব শেয়ারহোল্ডারের ফোলিও নম্বর রয়েছে, তাদের রেকর্ড ডেটের আগে কোম্পানির শেয়ার বিভাগে ডাকযোগে ঠিকানা ও ই-মেইল ঠিকানা এবং ১২ ডিজিটের ই-টিআইএন সনদ জমা দিতে বলা হয়েছে। প্রযোজ্য আইন অনুযায়ী ক্যাশ ডিভিডেন্ড থেকে উৎসে কর কেটে রাখা হবে।
ব্রোকার ও ডিপিদের তথ্য দিতে নির্দেশ
এ ছাড়া সংশ্লিষ্ট ব্রোকার ও ডিপিদের রেকর্ড ডেটে কোম্পানির শেয়ারধারী মার্জিন ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি, শেয়ারহোল্ডিং, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং নিট লভ্যাংশের পরিমাণ।
এসব তথ্য কোম্পানির শেয়ার বিভাগে অথবা [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিপির ব্যাংক হিসাবের তথ্য—ব্যাংকের নাম, হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ প্রয়োজনীয় তথ্য—দিতে হবে।
এসব তথ্য ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্রোকার ও ডিপিদের অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
এসএ খান/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক





.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)


