×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৪:২০:১৬
প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তা পরিচালক ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা বাজারদরে কোম্পানি দুটির শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছেন।

কোম্পানি দুটির মধ্যে প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন কোম্পানিটির ৩০ লাখ ৮ হাজার ৯৩০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

তিনি কোম্পানিটির ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কিনবেন। আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে এ শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

অন্যদিকে, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড।

আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. আবদুল কাদের আজাদ একই সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক এবং আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ঘোষণা অনুযায়ী, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংকের ওই ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার পাবলিক ও ব্লক মার্কেট থেকে কিনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এসব শেয়ার কেনার কথা রয়েছে।

দুই ব্যাংকের ক্ষেত্রেই শেয়ার কেনার ঘোষণা সংশ্লিষ্ট উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে ডিএসইর মাধ্যমে বাজারে এসব শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে