×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৪:৩৫:১৪
মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: মোশিহর সিকিউরিটিজ লিমিটেডের যাচাইকৃত দাবির বিপরীতে বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে চেক বিতরণ শুরু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩টায় এ চেক বিতরণ কার্যক্রম শুরু হবে।

ডিএসইর পক্ষ থেকে মোশিহর সিকিউরিটিজ লিমিটেডের সম্মানিত দাবিদারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এসএমএসে জানানো হবে সময় ও স্থান

ডিএসই জানিয়েছে, চেক সংগ্রহের তারিখ, সময়, স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট দাবিদারদের শিগগিরই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সূচি অনুযায়ী দাবিদারদের নিজ নিজ চেক সংগ্রহ করতে বলা হয়েছে।

তবে কোনো দাবিদার নির্ধারিত তারিখে চেক সংগ্রহ করতে না পারলে পরবর্তী সময়ে চেক সংগ্রহের নতুন তারিখ ও সময় পরবর্তী এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রয়োজনীয় ফরম ও তথ্য পাওয়া যাবে ডিএসইর ওয়েবসাইটে

মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের চেক সংগ্রহ-সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় ফরম ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যাবে। এ জন্য দাবিদারদের ডিএসইর ডাউনলোডস বিভাগে প্রবেশ করতে বলা হয়েছে।

চেক বিতরণের এই কার্যক্রম মোশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে যাচাইকৃত দাবির বিপরীতে বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে অর্থ পরিশোধের অংশ হিসেবে শুরু হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে