×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৭:৩৫:৩১
২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমানো হয়েছে। আগামী বছরের হজে একজন যাত্রীর বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, ২০২৭ সালের হজের জন্য বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের তুলনায় এবার বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমেছে।

তিনি জানান, কয়েক বছর ধরে ধাপে ধাপে হজযাত্রীদের বিমানভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হজের সামগ্রিক ব্যয় যাতে যাত্রীদের জন্য আরও সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

সরকারি এই সিদ্ধান্তের ফলে ২০২৭ সালের হজযাত্রীদের মোট প্যাকেজ ব্যয়েও বিমানভাড়ার অংশে কিছুটা চাপ কমবে। তবে হজের চূড়ান্ত মোট খরচ নির্ধারণে বিমানভাড়ার পাশাপাশি আবাসন, পরিবহন, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও বিবেচনায় থাকবে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের তথ্য দেন এবং পরে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে