প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: চীন, জার্মানি ও ব্রাজিলের তিন গুরুত্বপূর্ণ শহরে নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ব্রাজিলের সাও পাওলোতে এসব কনস্যুলেট স্থাপন করা হবে। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজ করা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
গত ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও সংগঠন শাখা থেকে দেওয়া একটি চিঠিতে নতুন তিনটি কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। চিঠিতে নতুন মিশনগুলোর জন্য প্রয়োজনীয় জনবল, যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ শহর। এসব অঞ্চলে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণ, দেশের ভাবমূর্তি তুলে ধরা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
চীনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র গুয়াংজোতে বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের সঙ্গেও এ অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
বর্তমানে চীনের বেইজিং ও কুনমিংয়ে বাংলাদেশের মিশন রয়েছে। তবে গুয়াংজোর সঙ্গে এসব মিশনের দূরত্ব বেশি হওয়ায় দক্ষিণ চীনে কনস্যুলার ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে গুয়াংজোতে কনস্যুলেট জেনারেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কনস্যুলেট চালু হলে প্রবাসীসেবা, ব্যবসায়িক যোগাযোগ এবং স্থানীয় পর্যায়ে কূটনৈতিক কার্যক্রম আরও সহজ হতে পারে।
জার্মানির ফ্রাঙ্কফুর্টেও কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে যুক্ত। জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পণ্যের বড় রপ্তানি গন্তব্য। ২০২৪ সালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ৯ বিলিয়ন ইউরো ছিল।
দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জ্বালানি, সুশাসন, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও টেকসই সরবরাহব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। ইউরোপের গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে কনস্যুলেট চালু হলে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে, ব্রাজিলের সাও পাওলোতে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে লাতিন আমেরিকায় বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনীতি এবং ব্রিকসের গুরুত্বপূর্ণ সদস্য দেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগও বৃদ্ধি পেয়েছে।
সাও পাওলো ব্রাজিলের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। সেখানে বাংলাদেশের কনস্যুলেট চালু হলে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট স্থাপনের ফলে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বিস্তৃত হবে। একই সঙ্গে এসব অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেওয়ার সক্ষমতাও বাড়বে।
মুসআব/
পাঠকের মতামত:
- শিগগিরই ‘বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস
- ৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়
- মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি
- স্থবির শেয়ারবাজারে আশার আলো ছড়াচ্ছে কোন কোন খাত?
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় পতন সামলে উর্ধ্বমুখী প্রযুক্তি খাতের শেয়ার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো নিয়ম
- ২০২৭ সালে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
- বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব
- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের বার্তা
- নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম
- সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা
- বাংলাদেশিদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ
- অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













