মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা খুঁজতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেছে জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রতিনিধি দলটি এমআইইজেড পরিদর্শন করে।
পরিদর্শনকালে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জার্মান প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মান বুন্দেসটাগের সংসদ সদস্য নিকলাস কাপে। তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কর্নেল (অব.) গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ ও উরসুলা শাওস। এছাড়া বুন্দেসটাগ প্রশাসনের সহায়ক কর্মকর্তা আনিয়া কাটেরিনা এলিজাবেথ বিনার্ট এবং দোভাষী ম্যাক্স ডরফ্লার প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসসহ দেশটির দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও প্রতিনিধি দলের সঙ্গে এমআইইজেড পরিদর্শনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইকোনমিক অ্যাটাশে অলগা নভিকোভ ভিনেন, হেড অব পলিটিকাল, প্রেস অ্যান্ড কালচার মনিকা রয়টার, পলিটিকাল অ্যান্ড প্রেস অফিসার মিফতাহুল জান্নাত এবং ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার মেহরাব বিন তারেক।
পরিদর্শনের সময় মেঘনা গ্রুপের সদস্যরা জার্মান প্রতিনিধি দলকে এমআইইজেডের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত দুটি জার্মান মালিকানাধীন কারখানা—সিএইচটি বাংলাদেশ লিমিটেড ও সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআইইজেডের অধিকাংশ কারখানায় জার্মান মেশিনারি ও প্রযুক্তি ব্যবহার করা হয়।
পরিদর্শন শেষে জার্মান বুন্দেসটাগের সংসদ সদস্য নিকলাস কাপে বলেন, এমআইইজেডে জার্মান শিল্প ও প্রযুক্তির শক্তিশালী উপস্থিতি দেখে তিনি আনন্দিত। তার মতে, এ ধরনের পরিদর্শন জার্মানি ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, এমআইইজেডে জার্মান বুন্দেসটাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত। তিনি বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানি খাতে কয়েক দশকের সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নেও দুই দেশের সম্পর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে।
মোস্তফা কামাল আরও বলেন, এমআইইজেডে বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা রয়েছে। এসব সুবিধার কথা তুলে ধরে তিনি জার্মান বিনিয়োগকারীদের এমআইইজেডে আরও বিনিয়োগের আহ্বান জানান।
এমজিআই জানিয়েছে, এমআইইজেডের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য আরও দুটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো কুমিল্লা ইকোনমিক জোন ও তিতাস ইকোনমিক জোন। এসব অর্থনৈতিক অঞ্চলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, জাপান, ভারত, চীন, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কারখানা স্থাপন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জার্মান প্রতিনিধি দলের এই সফরকে দুই দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে সম্ভাবনা পর্যালোচনার একটি উদ্যোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বিশেষ করে এমআইইজেডে জার্মান প্রযুক্তি ও প্রতিষ্ঠানের উপস্থিতি এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
জাতীয় এর সর্বশেষ খবর
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা













