×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:১৩:৫১
সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব

নিজস্ব প্রতিবেদক: সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব দেশের টেক্সটাইল ও রিয়েল এস্টেট খাতে তিন দশকেরও বেশি সময় ধরে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে যুক্ত রয়েছেন। উদ্যোক্তা-দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব এবং ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে তিনি দেশের ব্যবসায়ী অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক গোষ্ঠী সালমা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কৌশলগত পরিকল্পনা, নেতৃত্ব এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নের প্রতি তার মনোযোগ সালমা গ্রুপের বিভিন্ন কার্যক্রমের বিকাশে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) পরিচালক এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর আজীবন সদস্য।

সালমা গ্রুপের অলাভজনক দাতব্য উদ্যোগ ‘দবির সোহানি সুরাইয়া ফাউন্ডেশন’ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের কল্যাণে ফাউন্ডেশনটি কাজ করছে।

চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবের পুনঃনির্বাচনের মধ্য দিয়ে সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদে তার নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকল। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে তার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে