×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর

২০২৬ সেপ্টেম্বর ১৯ ০৯:৩৫:৪৮
২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে শনিবার (১৯ সেপ্টেম্বর) সোনার দামে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর থেকে নতুন নির্ধারিত দামই বহাল রয়েছে। ফলে শনিবারও একই দামে দেশের বাজারে ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত বর্তমান দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

তবে গহনা কিনতে ক্রেতাদের শুধু নির্ধারিত সোনার দাম পরিশোধ করলেই হবে না। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা, মান ও কারিগরি কাজের ধরন অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে। ফলে দোকানে গহনার চূড়ান্ত দাম নির্ধারিত সোনার দরের তুলনায় বেশি হতে পারে।

এদিকে দেশের বাজারে রুপার দামেও শনিবার কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে বাজুস নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৬ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

অর্থাৎ শনিবার দেশের বাজারে সোনা ও রুপা—উভয় ধাতুর নির্ধারিত দরে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ নির্ধারিত দামেই এসব মূল্যবান ধাতু বিক্রি হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে