×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৪:৪৯:১৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৬ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৭ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ১৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা (২.৯৮ শতাংশ), প্যাসিফিক টেক্সটাইলের (পিটিএল) ১৫ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকা (২.৮৭ শতাংশ), ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা (২.৫৫ শতাংশ), রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা (২.৪৯ শতাংশ), ম্যালেক স্পিনিংয়ের ১২ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা (২.৩০ শতাংশ), বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা (২.২৪ শতাংশ) এবং আইপিডিসির ১২ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা (২.১৯ শতাংশ)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে