তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক: নেপালে ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সহমর্মিতা, মানবিক সহায়তা এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে তারেক রহমানের প্রতি এই কৃতজ্ঞতা জানানো হয়। চিঠিতে তিনি ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহানুভূতিশীল বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বালেন্দ্র শাহ চিঠিতে উল্লেখ করেন, ভয়াবহ ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে নেপালের জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের এই সহায়তা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নেপালের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়ে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তাঁর মতে, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।
বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।
প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ নেপালের প্রতি যে সহমর্মিতা ও সহযোগিতা দেখিয়েছে, তা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মুসআব/
পাঠকের মতামত:
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- আজকের টাকার রেট: বড় পতনে পাউন্ড, কমল ইউরোও
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন













