শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা ও আর্থিক অবস্থায় নানা দুরবস্থা থাকলেও গত ছয় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৭ টাকা ৭০ পয়সা। আর সর্বশেষ বুধবারের লেনদেন শেষে সেই দর বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ২০ পয়সায়।
শেয়ারদরে বড় ধরনের এই উত্থানের বিপরীতে কোম্পানিটির আর্থিক অবস্থায় রয়েছে নানা নেতিবাচক দিক। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ছিল ১৫ কোটি ৮৫ লাখ টাকা। একই অর্থবছরে কোম্পানিটি ২ কোটি ১৩ লাখ টাকা লোকসান করেছে।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। এর আগের ছয় অর্থবছরের মধ্যে ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ পর্যন্ত চার বছরই লোকসান করেছে প্রতিষ্ঠানটি। ধারাবাহিক লোকসানের কারণে কোম্পানিটির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখানো সম্পদের অস্তিত্ব নিয়েও নিরীক্ষকের পর্যবেক্ষণ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫৪ কোটি ৯৯ লাখ টাকার মজুদ পণ্য এবং ৬৮ কোটি ৪৫ লাখ টাকার স্থায়ী সম্পদের অস্তিত্ব সরেজমিনে অথবা বিকল্প কোনো পদ্ধতিতে যাচাই করতে পারেননি নিরীক্ষক।
একইভাবে ১৪ কোটি ৭ লাখ টাকার কাঁচামাল কেনার উল্লেখযোগ্য অংশ নগদে পরিশোধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব লেনদেনের সত্যতা সম্পর্কেও নিরীক্ষক নিশ্চিত হতে পারেননি।
অন্যদিকে কোম্পানিটির ঋণ পরিস্থিতিও প্রশ্নের মধ্যে রয়েছে। ঋণ আদায়ের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সোনারগাঁও টেক্সটাইলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে।
এ ছাড়া ২০১৯ ও ২০২২ সালের অবণ্টিত লভ্যাংশ এবং ১০ লাখ টাকার শ্রমিক অংশগ্রহণ তহবিলও বিতরণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এদিকে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন বাড়ার বিষয়টি নজরে আসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। গত ৩ আগস্ট শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায় প্রতিষ্ঠানটি।
জবাবে সোনারগাঁও টেক্সটাইল জানিয়েছে, শেয়ারটির লেনদেনে প্রভাব ফেলতে পারে—এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য কোম্পানির কাছে নেই।
ফলে একদিকে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে লোকসান, ঋণ আদায়ে আইনি পদক্ষেপ এবং সম্পদের অস্তিত্ব যাচাই নিয়ে নিরীক্ষকের পর্যবেক্ষণ রয়েছে, অন্যদিকে একই সময়ে শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। শেয়ারদর বৃদ্ধির বিষয়ে কোম্পানির বক্তব্য অনুযায়ী, এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- আজকের টাকার রেট: বড় পতনে পাউন্ড, কমল ইউরোও
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ











