×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১০:১২:৫৮
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- বিবিএস কেবলস ও আরডি ফুড প্রোডাক্টস লিমিটেড।

সূত্র মতে, বিবিএস কেবলসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে, সঙ্গে ডেভেলপিং আউটলুক। কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আরডি ফুড প্রোডাক্টসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে