×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১১:২১:০৩
পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিআইবি আইন, ২০১৮-এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে