×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৯:২৬:২৬
সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

এছাড়া, সাপ্তাহিক ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পূবালী ব্যাংকের ৭ কোটি ৪৮ লাখ টাকা, এনভয় টেক্সটাইলসের ৭ কোটি ৪৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইল মিলসের ৭ কোটি ১৬ লাখ টাকা, সিটি ইন্সুরেন্সের ৭ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪ লাখ টাকা, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৯০ লাখ টাকা এবং গ্রামীণফোনের ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে