×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৯:২৬:০৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭০ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৮ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইল মিলসের ১৬ কোটি ৩৩ লাখ টাকা, সায়হাম কটন মিলসের ১৬ কোটি ৩০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪ কোটি ৬১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১৪ কোটি ২১ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১০ কোটি ৯৬ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংকের ৯ কোটি ৪৭ লাখ টাকা এবং নিটল ইন্সুরেন্সের ৮ কোটি ৫০ লাখ টাকার।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে