×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র‍্যাব

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৮:৫৮:৩১
পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাস হওয়ার মধ্য দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দলের আপত্তির মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে বিলটি পাসের কার্যক্রম সম্পন্ন হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে স্পিকার জানান, সংসদ এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাসের পর্যায়ে রয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ করা বিলটি অবিলম্বে বিবেচনার জন্য নেওয়ার পক্ষে ও বিপক্ষে মত জানতে কণ্ঠভোট আহ্বান করেন তিনি। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এরপর বিলের বিভিন্ন দফায় সংশোধনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে বিলটির ওপর বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের পরিবর্তিত চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ইউনিট বা বাহিনীতে পরিবর্তন আনা হয়। সেই প্রয়োজন থেকেই নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি নতুন সংস্থা গঠনের সঙ্গে অন্য একটি সংস্থা বিলুপ্ত করার সরাসরি কোনো সম্পর্ক নেই। র‍্যাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে গঠন করা হয়েছিল। তবে এ বাহিনী পরিচালনার জন্য যে আইন ছিল, সেটি পূর্ণাঙ্গ ছিল না। একটি নির্দিষ্ট সেকশনের অধীনে ইউনিটটি পরিচালিত হয়ে আসছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‍্যাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাঠামো থেকে বের করে এনে বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান আইনের ইংরেজি সংস্করণে কিছু অস্পষ্টতা থাকায় সেটিকে সংশোধন ও অনুবাদ করে নতুন আইন হিসেবে এসআরবি বিল আনা হয়েছে।

নতুন আইনের মাধ্যমে রাষ্ট্রের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ ও পৃথক কাঠামোর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন পরিচালনার আইনি ভিত্তি তৈরি হলো।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে