×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৫৯:১০
আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে; তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনন্দবাজার পত্রিকার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আনন্দবাজার পত্রিকা তো তাদের আনন্দ নিয়ে ব্যস্ত, আমি আছি আমার দেশের আনন্দ নিয়ে।’

তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে কোনো বিষয় চূড়ান্ত হওয়ার আগে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলার সুযোগ নেই। সঠিক সময়ে সিদ্ধান্তের বিষয়টি দেশবাসীকে জানানো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট কোনো আপডেট নেই। কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তারা ইতিবাচক আলোচনা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

তিনি ইঙ্গিত দেন, আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে অগ্রগতি হবে, সেগুলো নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কোনো চাপ বা তাড়াহুড়োর পরিবর্তে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পররাষ্ট্রনীতি পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তার বক্তব্যে উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের প্রস্তুতির বিষয়টিও সামনে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারের বর্তমান কূটনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ ও অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা।

সব মিলিয়ে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে আলোচনার মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নেওয়ার কথাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে