×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৩৪:৪৬
পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ। তাকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খাঁনকে এসবিতে বদলি করা হয়েছে। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ী সদর সার্কেলে বদলি করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শারমিন সুলতানা রাখীকে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) বদলি করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

বিএমপির সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে