×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০২৬ সেপ্টেম্বর ০৯ ২০:৪৮:১৯
বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের টাই-ইন কাজের কারণে পুরো বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল)। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

পিজিসিএল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করে, বনানী এলাকা থেকে তিনমাথা মোড় পর্যন্ত পাইপলাইনের জরুরি মেরামতের কাজ চলায় এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত পুরো এলাকাটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

এই সাময়িক সিদ্ধান্তের ফলে বগুড়া শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের আবাসিক গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনসহ সব ধরনের গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

গ্রাহকদের এই সাময়িক দুর্ভোগের কথা বিবেচনা করে পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময় শেষে দ্রুত সংযোগ স্বাভাবিক করার আশ্বস্ত দিয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে