বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : জরুরি প্রয়োজনে হঠাৎ টাকার সংকট দেখা দিলে অনেক সময় বিদ্যুৎ-গ্যাসের বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা বা চিকিৎসার খরচ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অর্থসংকট মেটাতে নতুন ডিজিটাল ঋণসুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামের এই সুবিধার আওতায় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন। তবে এই ঋণের টাকা নগদে তোলা বা নিজের হিসাবে জমা নেওয়ার সুযোগ থাকবে না; নির্দিষ্ট বিল ও সেবার মূল্য পরিশোধেই অর্থ ব্যবহার করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এই সুবিধার মাধ্যমে গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। জরুরি প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসাসেবার ফি, টোল ও টিকিটের মূল্য, কর ও সরকারি সেবার ফি, আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়ামসহ নির্ধারিত বিভিন্ন ব্যয় পরিশোধে এই অর্থ ব্যবহার করা যাবে। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রেও এ সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে।
এই ঋণের অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রচলিত ঋণের মতো এর ওপর সুদ আরোপ করা হবে না। তবে ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী নির্ধারিত একটি মাশুল দিতে হবে। ঋণের মেয়াদ হবে সাত দিন, ১৫ দিন অথবা সর্বোচ্চ ৩০ দিন। বাংলাদেশ ব্যাংক ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ মাশুল নির্ধারণ করে দিয়েছে।
৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিনের জন্য সর্বোচ্চ তিন টাকা, ১৫ দিনের জন্য চার টাকা এবং ৩০ দিনের জন্য ছয় টাকা মাশুল নেওয়া যাবে। ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে এই মাশুল হবে যথাক্রমে পাঁচ, আট ও ১৫ টাকা। ৫০১ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত, ১২ ও ২০ টাকা এবং এক হাজার এক টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ১০, ২০ ও ৩০ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দুই হাজার এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল হবে যথাক্রমে ১৫, ৩০ ও ৫০ টাকা। তিন হাজার এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণে মাশুল হবে ২০, ৪০ ও ৭০ টাকা। পাঁচ হাজার এক টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত ঋণে ২৫, ৫০ ও ৯০ টাকা এবং সাত হাজার এক টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণে ৩৫, ৭০ ও ১৩০ টাকা মাশুল নেওয়া যাবে। অর্থাৎ কোনো গ্রাহক ১০ হাজার টাকা ৩০ দিনের জন্য নিলে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, ঋণের মূল টাকা ও প্রযোজ্য মাশুল যথাক্রমে অষ্টম, ১৬তম অথবা ৩১তম দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ করতে হবে। তবে গ্রাহক চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ঋণ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে অতিরিক্ত সুদ, প্রি-পেমেন্ট বা আগাম পরিশোধের জন্য আলাদা কোনো চার্জ নেওয়ার সুযোগ থাকবে না।
এই ঋণের টাকা গ্রাহকের ব্যাংক হিসাব, মোবাইল ওয়ালেট বা অন্য কোনো হিসাবে জমা হবে না। বরং গ্রাহক যে বিল বা সেবার জন্য ঋণ নিচ্ছেন, সেই অর্থ ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্ট সেবাদাতা বা বিল গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে পরিশোধ করা হবে। ফলে জরুরি সময়ে অর্থের ঘাটতি থাকলেও গ্রাহক প্রয়োজনীয় বিল বা ফি সময়মতো পরিশোধ করতে পারবেন।
ঋণ পাওয়ার প্রক্রিয়াটিও হবে পুরোপুরি ডিজিটাল। কোনো গ্রাহক নিজের ব্যাংকের অ্যাপের মাধ্যমে নির্ধারিত কোনো বিল বা ফি পরিশোধ করতে গিয়ে পর্যাপ্ত ব্যালান্স না পেলে, যোগ্যতার ভিত্তিতে অ্যাপে ঋণের প্রস্তাব দেখতে পারেন। গ্রাহক প্রস্তাবে সম্মতি দিলে সেখান থেকেই ঋণের আবেদন করা যাবে। আবেদন করার আগে ঋণের পরিমাণ, মেয়াদ, মাশুল, পরিশোধের নিয়মসহ গুরুত্বপূর্ণ শর্তগুলো গ্রাহককে স্পষ্টভাবে জানাতে হবে। এরপর ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকের সম্মতি নেওয়া হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরসহ নির্ধারিত পদ্ধতিতে পরিচয় যাচাই করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো বিকল্প ডিজিটাল ক্রেডিট স্কোরিং পদ্ধতি ব্যবহার করতে পারবে। গ্রাহকের ঝুঁকি ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় ব্যাংকগুলো ঋণের সীমা নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি, দুই স্তরের যাচাইকরণ বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের নির্দেশনা রয়েছে।
এই সুবিধা বাস্তবায়নে ব্যাংকগুলো চাইলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং অন্যান্য ফিনটেক প্রতিষ্ঠানের ডিজিটাল চ্যানেল ব্যবহার করতে পারবে। তবে পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম, গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা ও তথ্য নিরাপত্তা কাঠামোর মধ্যে পরিচালনা করতে হবে।
প্রাথমিকভাবে ব্যাংকগুলোকে অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই ই-পেমেন্ট ক্রেডিট সুবিধা পরিচালনা করতে হবে। পাইলট কার্যক্রমের ফলাফল মূল্যায়নের পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে সেবাটি চালু করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকের সাময়িক অর্থসংকট মোকাবিলার পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো। কেন্দ্রীয় ব্যাংকের মতে, জরুরি সময়ে প্রয়োজনীয় বিল বা ফি পরিশোধ করতে না পারার কারণে অনেক গ্রাহককে জরিমানা বা সেবা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। ই-পেমেন্ট ক্রেডিট চালু হলে এসব ক্ষেত্রে দ্রুত অর্থের ব্যবস্থা করা সম্ভব হবে এবং একই সঙ্গে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন আরও বাড়বে।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার মনে করেন, এই উদ্যোগ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট সেবা ও বিল পরিশোধের সুযোগ তৈরি হলে গ্রাহকদের তাৎক্ষণিক অর্থসংকট যেমন কিছুটা কমবে, তেমনি ডিজিটাল মাধ্যমে লেনদেনের অভ্যাসও বাড়বে।
ফলে নতুন এই সুবিধায় জরুরি সময়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত অর্থের ব্যবস্থা হলেও এটি সাধারণ নগদ ঋণ নয়। নির্দিষ্ট বিল ও সেবা পরিশোধের জন্যই এই ঋণ ব্যবহার করতে হবে। আর সুদ না থাকলেও ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী নির্ধারিত মাশুল পরিশোধ করতে হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
- ডিএসইতে দুই প্রতিষ্ঠানের ১২ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- শেয়ার বাইব্যাকের সুযোগ চায় ডিবিএ, কোম্পানি আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর
- ০৯ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্থিতিশীলতার আগে সংস্কার নয়, বাজার সংশ্লিষ্টদের সতর্কবার্তা
- ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- চা খেতে ডাকলেন বাবা, কুপিয়ে হত্যা করলেন ছেলে
- ভাইভার নম্বর বাড়ছে ৪০০%! নাহিদের ৬ দফা দাবিতে নতুন বিতর্ক
- নিজেকে মিথ্যাবাদী প্রমাণে নিজের সাথেই প্রতিযোগিতা হাসিনার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- এসএসসি ফল পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় জানাল বোর্ড
- মুখে পণ্যের কথা বললেই বিজ্ঞাপন! যেভাবে বুঝে ফেলে আপনার পছন্দ
- জামায়াতের সঙ্গে ছাড় না পেয়ে এনসিপির নতুন চাল
- বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
- সুখবর: পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট
- ৫ হাজার কোটি বরাদ্দের পর দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন
- ৯ সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হলো
- হাসিনাকে ‘ফেরাঊন’ মানে আওয়ামী কর্মীরা (ভিডিওসহ )
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম
- ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- হাসিনার নামে দেশে যা যা সম্পদ আছে, ধানমন্ডি ৩২ কি তাঁর নামে?
- আজকের নামাজের সময়সূচি (০৯ সেপ্টেম্বর)
- হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চালবাজি ফাঁস!
- বাঁধনের ওপর হামলা: অভিযুক্ত ৮ জনের পরিচয় প্রকাশ
- নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক
- শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ব্রোকারদের সঙ্গে ডিএসইর জরুরি বৈঠক
- ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধের নতুন রেকর্ড
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর নতুন উদ্যোগ
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা
- নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- এক পদ, এক পেনশন; পে-স্কেলে বড় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়মে যা আছে
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
- ৫ হাজার কোটি বরাদ্দের পর দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন
- সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম
- নাসার চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক সাবেক চেয়ারম্যানের ৫৩ লাখ পাউন্ড ক্রোক













