×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের সঙ্গে ছাড় না পেয়ে এনসিপির নতুন চাল

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১১:০৩:১৯
জামায়াতের সঙ্গে ছাড় না পেয়ে এনসিপির নতুন চাল

নিজস্ব প্রতিবেদক : জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছাতে না পারায় ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্র বলছে, এবার দুই সিটেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলটির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এনসিপির তিনজন জ্যেষ্ঠ নেতা দ্য ডেইলি স্টারকে জানান, গত ৩ সেপ্টেম্বর দলটির রাজনৈতিক কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুই প্রার্থীই তাদের ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

ডিএসসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে জনগণের সমর্থন এবং দলীয় সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।

এর আগে ২৯ মার্চ আসিফ মাহমুদকে ডিএসসিসির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল এনসিপি। পরে ১ মে একই পদে ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী।

এনসিপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, আসিফকে দক্ষিণে প্রার্থী ঘোষণার পর জামায়াত সাদিক কায়েমকে প্রার্থী করে। এরপরই দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সামনে আনার সিদ্ধান্ত নেয় এনসিপি।

দলটির আরেক নেতা বলেন, জামায়াত সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তবে স্থানীয় সরকারের অন্যান্য স্তরের নির্বাচনে সমঝোতার বিষয়ে তারা আগ্রহী ছিল। এ কারণেই ঢাকার দক্ষিণে নাসীরুদ্দীনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার দাবি, ডানপন্থী রাজনীতির একটি উল্লেখযোগ্য অংশের সমর্থন নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি রয়েছে। সেই সমর্থনকে নির্বাচনে কাজে লাগাতে চায় এনসিপি।দলটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং দলটি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নেয়।

দলীয় সূত্রের ভাষ্য, জোটের সমঝোতার কারণে তখন আসিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এবারও ঢাকার দক্ষিণে জামায়াতের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় তাকে উত্তর সিটি করপ

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে